Web Analytics

নৌ দুর্ঘটনা প্রতিরোধে আগামী ১৬ থেকে ২৫ মার্চ পর্যন্ত সার্বক্ষণিক বালুবাহী বাল্কহেড ও ডিঙি নৌকা চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। রাতের বেলায় স্পিডবোট চলাচল নিষিদ্ধ করা হয়েছে এবং দিনের বেলায় যাত্রীদের লাইফ জ্যাকেট পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া ১৭ থেকে ২৪ মার্চ পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় ও দ্রুত পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া অন্য ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে। এসব সিদ্ধান্ত নেওয়া হয় ২৬ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে।

মন্ত্রী শেখ রবিউল আলম জানান, ঈদে নৌপথে যাত্রী চাপ বহুগুণ বৃদ্ধি পায়, তাই যাত্রীদের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। ১৫ রমজান থেকে ঈদের পর তৃতীয় দিন পর্যন্ত ঢাকার জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত যানজটমুক্ত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাফিক পুলিশ, নৌপুলিশ, আনসার ও কমিউনিটি পুলিশ যৌথভাবে দায়িত্ব পালন করবে।

ফিটনেসবিহীন নৌযান চলাচল নিষিদ্ধ করা হয়েছে এবং নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হবে। প্রতিটি ঘাটে ভিজিল্যান্স টিম ও কেন্দ্রীয় মনিটরিং টিম তদারকি করবে। উদ্ধারকারী নৌযান ও অগ্নিনির্বাপণ প্রস্তুতি জোরদার করা হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।