Web Analytics

ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে স্থল হামলা চালালে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সম্পদের ওপর ব্যাপক হামলা চালানো হবে। মিডল ইস্ট আই-এর প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান মনে করে আমিরাত যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে। যুদ্ধ শুরুর পর থেকে ইরান হরমুজ প্রণালি বন্ধ রেখেছে, আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটি খুলতে স্থল অভিযান পরিকল্পনা করছেন।

ইরানি কর্মকর্তারা জানান, মার্কিন হামলার লক্ষ্য হতে পারে খার্গ দ্বীপ, যেখান থেকে ইরান তাদের অধিকাংশ অপরিশোধিত তেল রপ্তানি করে। তারা আরও দাবি করেন, হামলা উপসাগরীয় দেশগুলো, বিশেষ করে বাহরাইন ও আমিরাত থেকে শুরু হতে পারে। ইরান অভিযোগ করেছে, আমিরাত শুধু মার্কিন ঘাঁটি সরবরাহই নয়, আকাশশক্তিও দিয়েছে।

তেহরান জানিয়েছে, যদি আমিরাত থেকে স্থল হামলা শুরু হয়, তবে দেশটিকে সরাসরি শত্রু হিসেবে বিবেচনা করা হবে এবং হামলা সামরিক স্থাপনা ছাড়াও সরকারি মালিকানাধীন বেসামরিক স্থাপনায় বিস্তৃত হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।