Web Analytics

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, বাংলাদেশে আন্তর্জাতিক মানসম্মত, সাশ্রয়ী ও স্থানীয়ভাবে কার্যকর কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন মডেল বাস্তবায়নে সরকার সর্বোচ্চ নীতিগত ও কাঠামোগত সহায়তা দেবে। বৃহস্পতিবার দুপুরে সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স হলে পাঁচ বছর মেয়াদি গবেষণা প্রকল্পের স্টেকহোল্ডার সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, দেশে মোট মৃত্যুর ৬৭ শতাংশ অসংক্রামক ব্যাধিতে ঘটে এবং একক কারণ হিসেবে হৃদরোগ শীর্ষে। ২০২২ সালের জাতীয় জরিপে হৃদরোগজনিত জটিলতায় মোট মৃত্যুর ২১ শতাংশ ঘটেছে। তিনি বলেন, উন্নত বিশ্বে ব্যায়ামভিত্তিক কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন পরবর্তী হার্ট অ্যাটাকের ঝুঁকি, হাসপাতালে পুনঃভর্তির হার কমায় এবং রোগীর জীবনমান উন্নত করে বলে প্রমাণিত হয়েছে।

ড. মুহিত বলেন, কার্ডিয়াক অ্যাটাকের পর সৃষ্ট মানসিক স্বাস্থ্যসংকট, উদ্বেগ ও বিষণ্ণতাকেও গবেষণায় অন্তর্ভুক্ত করা সময়োপযোগী, বিশেষত কর্মক্ষম বয়সীদের জন্য। তিনি সাশ্রয়ী, সহজলভ্য ও স্থানীয় বাস্তবতার উপযোগী চিকিৎসাব্যবস্থার ওপর জোর দেন। গবেষণার প্রধান গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রড এস টেলর মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।