Web Analytics

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি তেহরানে অনুষ্ঠিত বার্ষিক আল-কুদস দিবসের মিছিলে অংশ নেন। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেইকেও উপস্থিত দেখা যায়। সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যেই এই মিছিল অনুষ্ঠিত হয়।

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের প্রধান পিট হেগসেথ সম্প্রতি দাবি করেছিলেন যে ইরানের নেতারা ভয়ে আন্ডারগ্রাউন্ডে চলে গেছেন। তবে সেই দাবির পরপরই তেহরানে প্রকাশ্যে এই মিছিলে অংশ নেন দেশটির শীর্ষ নেতারা। আল-কুদস দিবস প্রতিবছর ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ এবং ইসরাইলি দখলের বিরোধিতা জানাতে পালিত হয়। “আল-কুদস” আরবি ভাষায় জেরুজালেমের নাম।

সমাবেশ চলাকালে আশপাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং এতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিস্ফোরণের কারণ বা দায়ীদের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।