Web Analytics

অ্যানথ্রপিক গত বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, উত্তর ইয়েমেনভিত্তিক একটি গোষ্ঠী গোপনে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা ক্লড ব্যবহার করে গাইডেড রকেট ও উন্নত ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করেছে। কোম্পানিটি গোষ্ঠীটির নাম সরাসরি জানায়নি, তবে উত্তর ইয়েমেন নিয়ন্ত্রণকারী ইরান-সমর্থিত হুথিদের সঙ্গে সংশ্লিষ্টতার ইঙ্গিত দিয়েছে। গোষ্ঠীটি ইয়েমেনে একটি গাইডেড রকেটের সরাসরি পরীক্ষা চালালেও সেটি ব্যর্থ হয়েছে বলে মনে হয়েছে।

অ্যানথ্রপিকের মতে, গোষ্ঠীটি তিনটি অস্ত্র কর্মসূচি নিয়ে কাজ করছিল। এর মধ্যে ছিল ফোন-শ্রেণির ফ্লাইট কম্পিউটার ও শেষ ধাপের হোমিং গাইডেন্সসহ একটি গাইডেড রকেট, দুই হাজার কিলোমিটারের বেশি পাল্লার বহু-স্তরের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আর২০০০ ক্ষেপণাস্ত্র কর্মসূচি। আর২০০০-এর একটি সংস্করণে হাইপারসনিক গ্লাইড ভেহিকল ব্যবহারের পরিকল্পনা ছিল। কোড লেখা, গবেষণা, ফ্লাইট নিয়ন্ত্রণ এবং সিমুলেশনে ক্লড ব্যবহৃত হয়েছে।

গোষ্ঠীটি প্রকৃত উদ্দেশ্য গোপন রেখে কাজগুলো একাধিক ক্লড সেশনে ভাগ করেছিল বলে জানিয়েছে কোম্পানিটি। অনেক অনুরোধ নিরাপত্তাব্যবস্থা আটকালেও তারা কিছু নিয়ন্ত্রণ এড়িয়ে যায়। অ্যানথ্রপিক কার্যকর কোনো অস্ত্র সফলভাবে মোতায়েনের প্রমাণ পায়নি। পরে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট নিষিদ্ধ করে এবং তথ্য সরকারি ও বেসরকারি খাতের অংশীদারদের সঙ্গে ভাগ করে নেয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।