Web Analytics

রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ করাতিটোলা এলাকার একটি ফ্ল্যাট থেকে চারটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন এ তথ্য জানান।

পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ব্যক্তিগত গাড়িতে অবৈধ মাদক ঢাকায় আনার তথ্য পেয়ে যাত্রাবাড়ী থানা-পুলিশ মাতুয়াইল ইউটার্নসংলগ্ন মুক্তি পেট্রোল পাম্পের সামনে চেকপোস্ট বসায়। ঢাকা মেট্রো-গ-৩১-৩৬৪৬ নম্বরের সাদা ব্যক্তিগত গাড়ি থামিয়ে তল্লাশি করে পাঁচজনকে আটক করা হয়। তবে তাদের দেহ ও গাড়ি তল্লাশি করে কোনো মাদক পাওয়া যায়নি।

জিজ্ঞাসাবাদে স্বামীবাগের একটি ফ্ল্যাটে মাদক থাকার তথ্য পাওয়ার পর সেখানে অভিযান চালানো হয়। সজীব ও হিমুর দেওয়া তথ্য অনুযায়ী একটি কক্ষের খাটের নিচে প্লাস্টিকের ব্যাগে অস্ত্র ও গুলি পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। একটি ব্যক্তিগত গাড়ি ও ছয়টি স্মার্টফোনও জব্দ করা হয়েছে। পুলিশ সজীবকে সজল ওরফে অটো সজলের ছোট ভাই হিসেবে শনাক্ত করেছে এবং আগের অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনার সঙ্গে যোগসূত্রের তথ্য দিয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।