Web Analytics

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ সংসদের ভবিষ্যৎ নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, নিয়ম ভঙ্গ এভাবে চলতে থাকলে সংসদ বেশি দিন চলবে না। বৃহস্পতিবার বিকেল ৩টায় তাঁর সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হলে সূচনাতেই তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, অধিবেশন চলাকালে একে অপরকে কথা বলার ক্ষেত্রে বাধা দেওয়ার যে প্রবণতা দেখা গেছে, তা সংসদের জন্য ভালো লক্ষণ নয়। তিনি সংসদে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। তাঁর ভাষ্য অনুযায়ী, অনেক কষ্টের পর গণতন্ত্র অর্জিত হয়েছে এবং তা বহাল রাখার দায়িত্ব সংসদের প্রতিটি সদস্যের রয়েছে।

হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্যদের কার্যপ্রণালী বিধি বা রুলস অব প্রসিজার পড়ার অনুরোধ জানান। তিনি বলেন, স্পিকার প্রতিটি সদস্যকে নিজ আসনে বসার নির্দেশ দেওয়ার পরও সেই নিয়ম ও রীতি ভঙ্গ বা অমান্য করা হলে সংসদ বেশি দিন চলবে না। এ সময় তিনি সবাইকে নিয়ম মেনে চলার আহ্বান জানিয়ে ধন্যবাদ জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।