Web Analytics

রাজধানীর লালবাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার রাত সোয়া ১২টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক সভাপতি হাজী মেজবাহ উদ্দিন আহমেদ মিজ্জু, লালবাগ থানা যুবলীগের নেতা মো. জালাল উদ্দিন, মো. আপেল মাহমুদ এবং লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবিএম টিটু।

পুলিশের ভাষ্য, গত ১৩ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি মিছিলের আয়োজন করা হয়। গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে ওই মিছিলে অর্থায়নে সহায়তা এবং আয়োজনে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।