Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াস, যিনি আল নূর মোহাম্মদ নামেও পরিচিত, এবং আরও তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তাঁদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এ দাবি জানান।

জুবায়ের বলেন, জুলাই অভ্যুত্থানের সংগঠক ও অন্যতম মুখ হিসেবে উল্লেখ করা আয়াসসহ চারজনের বিরুদ্ধে মামলা এবং রিমান্ড অত্যন্ত উদ্বেগজনক। তাঁর অভিযোগ, ঠুনকো অভিযোগে মামলা দিয়ে নাগরিকদের হয়রানি এবং জুলাইয়ের পক্ষের শক্তিকে ঘায়েল করার চেষ্টা চলছে। সরকার ও প্রশাসনে ঘাপটি মেরে থাকা একটি অংশের মদদে দেশজুড়ে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে বলেও তিনি মনে করেন।

জামায়াতের নেতা সরকারকে হেনস্তা, হয়রানি ও নির্যাতনের মাধ্যমে অভ্যুত্থানের পক্ষের শক্তিকে দমনের পথ থেকে সরে আসার আহ্বান জানান। তিনি আধিপত্যবাদবিরোধী শক্তিকে সম্মান, সুষ্ঠু আইনশৃঙ্খলা পরিবেশ, ন্যায়বিচার ও সহনশীল রাজনীতির মাধ্যমে দেশের স্থিতিশীলতা বজায় রাখার কথাও বলেন। জুবায়েরের দাবি, আয়াসের আধিপত্যবাদবিরোধী বক্তব্যকে অনভিপ্রেতভাবে ধর্মীয় বিদ্বেষের সঙ্গে মিলিয়ে তাঁকে ভিক্টিম বানানো হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।