Web Analytics

কেন্টের হয়ে উস্টারশায়ারের বিপক্ষে ক্যান্টারবারিতে প্রথম ইনিংসে চার উইকেট নিয়ে প্রশংসা পেয়েছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। ৬৮ রানে চার উইকেট নেওয়া হাসানের বোলিংয়ে ২৩৮ রানের জবাবে ২১৭ রানে অলআউট হয় উস্টারশায়ার। এতে প্রথম ইনিংসে ২১ রানের লিড পায় কেন্ট।

হাসানের পারফরম্যান্সে মুগ্ধ কেন্ট সতীর্থ ম্যাট মিলনেস তাঁকে দলের বোলিং আক্রমণের ‘এক্স ফ্যাক্টর’ বলেছেন। মিলনেসের মতে, হাসানের ভালো গতি ও কিছুটা ভিন্ন বোলিং অ্যাকশন ব্যাটসম্যানদের জন্য তাঁকে বোঝা কঠিন করে তোলে। তিনি হাসানকে অসাধারণ বোলার আখ্যা দিয়ে দলে তাঁকে পেয়ে কেন্ট নিজেদের ভাগ্যবান বলেও মন্তব্য করেন।

প্রথম দিনেই নতুন বলে জোড়া উইকেট নিয়ে উস্টারশায়ারের ব্যাটিংয়ে চাপ তৈরি করেন হাসান। দ্বিতীয় দিনে ম্যাথু ওয়েটের স্টাম্প ভেঙে তৃতীয় উইকেট নেওয়ার পর অ্যাডাম ফিঞ্চকে এলবিডব্লিউ করে চার উইকেট পূর্ণ করেন তিনি। কেন্টের হয়ে প্রথম দুই ম্যাচে ১২ উইকেট নেওয়ার পর এই ম্যাচেও ধারাবাহিকতা বজায় রাখলেন তিনি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।