Web Analytics

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের নির্বাচন কমিশনকে তীব্র সমালোচনা করে বলেছেন, বাংলাদেশের সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শান্তিপূর্ণ ও সুষ্ঠু আয়োজন থেকে শিক্ষা নেওয়া উচিত। মঙ্গলবার নবান্নে সংবাদ সম্মেলনে তিনি বলেন, অনেকেই আশঙ্কা করেছিলেন বাংলাদেশে সহিংসতা হবে, কিন্তু নির্বাচনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তিনি মন্তব্য করেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ, তাই নির্বাচনে দুর্বলতা থাকলে তা কমিশনের জন্য লজ্জার বিষয়।

মমতা নির্বাচন কমিশনকে ‘তুঘলকি কমিশন’ আখ্যা দিয়ে অভিযোগ করেন, কমিশন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নির্দেশে চলছে এবং ‘হুমকির রাজনীতি’ চালিয়ে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে। তার মতে, এমন আচরণ রাজতন্ত্রেও দেখা যায়নি এবং এটি গণতান্ত্রিক ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি। সামনে পশ্চিমবঙ্গসহ ভারতের আরও চারটি রাজ্যে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি বলেন, কমিশনের পক্ষপাতদুষ্ট আচরণ সাংবিধানিক ভারসাম্য নষ্ট করছে এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো দুর্বল করছে।

তার এই মন্তব্য ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি করেছে এবং আসন্ন নির্বাচনের আগে বিরোধী ও শাসক দলের মধ্যে বাকযুদ্ধ আরও তীব্র হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।