Web Analytics

ইরান ঘোষণা করেছে যে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন ও ইসরাইলি কর্মকর্তাদের বাসভবন এখন বৈধ লক্ষ্যবস্তু। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ইব্রাহিম যুলফাকারি জানিয়েছেন, ইরানের বিভিন্ন শহরের আবাসিক এলাকায় হামলার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় যুলফাকারি বলেন, ইরানে বেসামরিক ও আবাসিক স্থাপনায় হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরাইলি কর্মকর্তাদের বাসভবনে হামলা চালানো হবে। একই সঙ্গে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, এটি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ জবাব।

ইরানের দাবি, সাম্প্রতিক সংঘাতে তাদের বড় শহরগুলোর আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর প্রতিক্রিয়ায় দেশটির সশস্ত্র বাহিনী এখন প্রতিপক্ষের সামরিক ও রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিদের বাসস্থানকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।