Web Analytics

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন বলে বৃহস্পতিবার ভোরে জানিয়েছেন অঞ্চলিক গভর্নর ইভান ফেদোরভ। জাপোরিঝিয়ার গভর্নর টেলিগ্রামে জানান, নিহতদের মধ্যে দুই নারী ও এক পুরুষ রয়েছেন এবং হামলায় একাধিক বাড়িঘর ধ্বংস হয়ে বিভিন্ন স্থানে আগুন লাগে।

শীতের তীব্রতার মধ্যে ইউক্রেনজুড়ে ধারাবাহিক প্রাণঘাতী হামলা অব্যাহত রয়েছে, যা বিদ্যুৎ সরবরাহ ব্যাহত করছে। প্রায় চার বছর ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, আগামী রোববার পরবর্তী দফায় আলোচনা হতে পারে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, চলতি সপ্তাহেই আরেকটি বৈঠক হতে পারে এবং সেখানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্বও থাকতে পারে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত দেশজুড়ে রুশ হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।