Web Analytics

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় বিদেশে অবস্থিত আটটি কেন্দ্রে ২৩০ জন পরীক্ষার্থী অংশ নেন এবং তাঁদের মধ্যে ২০৯ জন পাস করেছেন। এসব কেন্দ্রে পাসের হার ৯০ দশমিক ৮৭ শতাংশ। পরীক্ষায় ফেল করেছেন ২১ জন শিক্ষার্থী।

শনিবার বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পরে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল প্রকাশ করা হয়।

সার্বিকভাবে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ; পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। গত বছর পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন। এবার ১১টি বোর্ডে ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী ছিলেন। পরীক্ষা শুরু হয় ২ জুলাই; বন্যায় পিছিয়ে যাওয়া চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।