Web Analytics

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় মানব পাচারের উদ্দেশ্যে জড়ো করা আটজনকে উদ্ধার করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। রোববার মধ্যরাত সাড়ে ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে পাঁচ নারী, দুই পুরুষ ও আট মাস বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়। পরে তাদের আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

যৌথ বাহিনী সূত্র জানায়, ওই এলাকায় ৭০ থেকে ৮০ জন নারী, পুরুষ ও শিশুকে নৌকাযোগে সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের জন্য জড়ো করা হয়েছিল। তথ্য পাওয়ার পর যৌথ বাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। এ সময় পাচারকারীরা কয়েকজন ভুক্তভোগীকে নিয়ে পালানোর চেষ্টা করে বলে সূত্রের দাবি।

যৌথ বাহিনীর ভাষ্য অনুযায়ী, নৌকা নিয়ে সমুদ্রের দিকে পালানোর সময় পাচারকারীরা সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে এবং আত্মরক্ষায় যৌথ বাহিনী পাল্টা গুলি চালায়। পরে পাচারকারীরা লোকজনকে ফেলে পালিয়ে যায়। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, মালয়েশিয়াগামী আট ভুক্তভোগীকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।