Web Analytics

ভারত থেকে সার্ভারে প্রবেশসহ নিরাপত্তাঝুঁকির অভিযোগে বাংলাদেশ ব্যাংক অনলাইন পেমেন্ট গেটওয়ে ডিজিপেকে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ বা এনপিএসবি থেকে বিচ্ছিন্ন করেছে। গত ২৯ অক্টোবর নেওয়া এ পদক্ষেপের ফলে এনপিএসবির মাধ্যমে ডিজিপের লেনদেন বন্ধ হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, দেশের বাইরে থেকে প্ল্যাটফর্ম পরিচালনা ও সেখান থেকে সার্ভারে প্রবেশের অভিযোগ তদন্ত করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, কোনো প্রতিষ্ঠান দেশের বাইরে থেকে পরিচালিত হওয়ার অভিযোগ উঠলে তা তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হয়। তদন্ত শেষ হতে সময় লাগবে বলে তিনি জানান। এ সময়ে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি এড়াতে সাময়িকভাবে ডিজিপের এনপিএসবি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে; তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ডিজিপের এমডি ও সিইও রাশেদ মাহমুদ বলেন, সফটওয়্যার উন্নয়ন, হস্তান্তর ও ত্রুটি সংশোধনের জন্য ভারতীয় ভেন্ডরকে সিস্টেমে প্রবেশাধিকার দেওয়া হয়েছিল। তাঁর দাবি, সংযোগ বিচ্ছিন্নের আগে বা পরে বাংলাদেশ ব্যাংক কোনো আনুষ্ঠানিক চিঠি বা কারণ দর্শানোর নোটিশ দেয়নি। তিনি বলেন, বিকল্প চ্যানেল চালু থাকায় গ্রাহকসেবা পুরোপুরি বন্ধ হয়নি। ডিজিপে সার্ভিসেস লিমিটেড ২০২৩ সালের আগস্টে পিএসও লাইসেন্স পায়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।