Web Analytics

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে সামরিক অভিযান জোরদারের পরিকল্পনা নিয়ে ফোনালাপের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বদ্ধ পাগল’ এবং ‘সবাই তাকে ঘৃণা করে’ বলেছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বৈরুতে সম্ভাব্য হামলা ও দক্ষিণ লেবাননে অভিযান সম্প্রসারণের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প নেতানিয়াহুকে সতর্ক করেন এবং বলেন, বড় ধরনের হামলা ইসরাইলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে পারে।

অ্যাক্সিওস জানায়, ট্রাম্প উদ্বেগ প্রকাশ করেন যে লেবাননের উত্তেজনা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও ইরানকে ঘিরে চলমান কূটনৈতিক আলোচনাকে ব্যাহত করতে পারে। তিনি হিজবুল্লাহর এক কমান্ডারকে লক্ষ্য করে পুরো ভবন ধ্বংসের পরিকল্পনার বিরোধিতা করেন। ফোনালাপের পর এক ইসরাইলি কর্মকর্তা জানান, ইসরাইল বৈরুতে নির্ধারিত হামলার পরিকল্পনা থেকে সরে এসেছে।

পরে ট্রাম্প আলোচনাকে ফলপ্রসূ বলে উল্লেখ করেন এবং জানান, ইসরাইল পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছু পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে নেতানিয়াহু বলেন, এটি সংযম নয়, বরং সতর্কবার্তা ছিল এবং হিজবুল্লাহর হামলা অব্যাহত থাকলে ইসরাইল অভিযান চালিয়ে যাবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।