Web Analytics

চট্টগ্রামের বঙ্গোপসাগরের কর্ণফুলী চ্যানেলে এমভি বে হারবার-২ নামের একটি লাইটার জাহাজ অন্য একটি জাহাজের সঙ্গে সংঘর্ষে ডুবে গেছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে চ্যানেলের ২ ও ৩ নম্বর বয়ার মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই কোস্ট গার্ড দ্রুত উদ্ধার অভিযান শুরু করে এবং জাহাজে থাকা ১২ জন নাবিককেই জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, প্রথম দফায় আটজন নাবিককে উদ্ধার করা হয় এবং পরবর্তীতে আরও চারজন ভেসে পারকি বিচে পৌঁছালে সেখান থেকেও তাদের উদ্ধার করা হয়। জাহাজটি এখনো ডুবন্ত অবস্থায় রয়েছে এবং উদ্ধার অভিযান চলমান। কোস্ট গার্ডের মিডিয়া উইংয়ের আমিনুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব নাছির উদ্দিন জানান, ডুবে যাওয়া জাহাজটি বে হারবার লিমিটেডের মালিকানাধীন। তবে দুর্ঘটনার কারণে বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি এবং মূল চ্যানেল সম্পূর্ণ নিরাপদ রয়েছে। জাহাজটি কী ধরনের মাল বহন করছিল ও এর গন্তব্য কোথায় ছিল তা এখনো জানা যায়নি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।