Web Analytics

বিশেষ পরিস্থিতিতে জিজ্ঞাসাবাদের জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও দ্য ডেইলি অবজারভার-এর সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ আটক করে ডিবি কার্যালয়ে নিয়েছে। বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি রাজিব ঘোষকেও জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। ডিএমপির উপকমিশনার মো. আকতার হোসেন জানান, বিশেষ পরিস্থিতির কারণে দুজনকে ডিবি অফিসে নেওয়া হয়েছে।

মো. আকতার হোসেন আমার দেশকে বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য ইকবাল সোবহান চৌধুরীকে ডিবিতে আনা হয়েছে। তাদের গ্রেপ্তারের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও তিনি জানান। এ বিষয়ে পরে জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।