Web Analytics

রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) নেতা বালেন্দ্র শাহ নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শুক্রবার শপথ গ্রহণ করেছেন। রাজধানী কাঠমান্ডুর রাষ্ট্রপতি ভবন ‘শীতল নিবাস’-এ আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাকে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান। এর মাধ্যমে তিনি দেশটির ৪৭তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।

৩৫ বছর বয়সী স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ও সাবেক র‍্যাপার শাহ গত ৫ মার্চের সাধারণ নির্বাচনে ঝাপা-৫ আসনে সিপিএন-ইউএমএল চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে বিপুল ভোটে পরাজিত করেন। গত বছরের সেপ্টেম্বরে দুর্নীতিবিরোধী ‘জেন জি’ বিক্ষোভে ৭৬ জন নিহত হওয়ার পর অনুষ্ঠিত নির্বাচনে শাহের দল ২৭৫ আসনের সংসদে ১৮২টি আসন পায়, যা তাকে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দেয়।

কাঠমান্ডুর সাবেক মেয়র শাহ নেপালের ইতিহাসে প্রথম মধেসি প্রধানমন্ত্রী, যা দেশটির রাজনীতিতে প্রজন্ম ও সামাজিক পরিবর্তনের নতুন অধ্যায় সূচিত করেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।