Web Analytics

গণভোটের স্পষ্ট রায় উপেক্ষা করে সরকারের গঠিত একদলীয় সংবিধান সংশোধন কমিটিকে জনগণের সঙ্গে সরাসরি প্রতারণা বলে আখ্যায়িত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, এই কমিটি দেশের চলমান সাংবিধানিক সংকট সমাধান করতে পারবে না। তিনি কমিটি অবিলম্বে বাতিলের দাবি জানান।

আখতার হোসেন বলেন, সংসদীয় ঐকমত্য কমিশনের আলোচনায় সব রাজনৈতিক দল একটি মধ্যমপন্থায় একমত হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী গঠনমূলক ক্ষমতাসম্পন্ন পূর্ণাঙ্গ সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা ছিল। গণভোটের রায় অনুসারে ওই পরিষদ প্রয়োজনীয় সাংবিধানিক পরিবর্তন টেকসইভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করবে, যাতে ভবিষ্যতে আইনি বা সাংবিধানিক চ্যালেঞ্জ না থাকে।

তিনি অভিযোগ করেন, সরকার ওই ঐতিহাসিক ঐকমত্য থেকে সরে গিয়ে একতরফা প্রক্রিয়ায় সংশোধন কমিটি গঠন করেছে। এনসিপিকে সংসদীয় কমিটিতে যোগ দেওয়ার জন্য বারবার আহ্বান জানানো হলেও দলটি তা প্রত্যাখ্যান করেছে এবং অংশ নেবে না বলে জানান তিনি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়ে তিনি সতর্ক করেন, অন্যথায় একতরফা প্রক্রিয়ায় সাংবিধানিক সংকট আরও গভীর হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।