Web Analytics

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলটির প্রার্থী অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে লড়বেন এনসিপির শীর্ষ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী।

রাজধানীর শাহবাগে আয়োজিত গণবিক্ষোভ কর্মসূচি থেকে আনুষ্ঠানিকভাবে এই দুই প্রার্থীর নাম জানানো হয়। শুক্রবার এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে চার দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করে। নিত্যপণ্যের দাম বৃদ্ধি, গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে নেতারা বলেন, গ্যাস-বিদ্যুতের সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সন্ত্রাস ও দখলদারিত্বের কারণে ঢাকার সাধারণ মানুষ দুর্বিষহ জীবনযাপন করছেন। নগরবাসীকে অচলাবস্থা ও জুলুম থেকে মুক্তি দিতে দলটি গণঅভ্যুত্থানের দুই কাণ্ডারিকে ঢাকাবাসীর হাতে তুলে দিচ্ছে বলেও তারা উল্লেখ করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।