Web Analytics

ইরানের প্রতিরক্ষামন্ত্রী মাজিদ ইবনে রেজা জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও জোরদার করতে তেহরান প্রস্তুত। তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। ইরানকে সমর্থনের ক্ষেত্রে পাকিস্তানের নীতিগত অবস্থানের জন্য তিনি কৃতজ্ঞতা জানান এবং দুই দেশের মধ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে মাজিদ ইবনে রেজা আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গঠনের প্রয়োজনীয়তা এবং ইসরাইল থেকে আসা হুমকির বিরুদ্ধে যৌথভাবে কাজ করার আহ্বান জানান। আসিম মুনির যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেন এবং ইরান-পাকিস্তানের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ইরানের প্রতিরক্ষামন্ত্রীর ইসলামাবাদ সফরের পর দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা ভালোভাবে এগোচ্ছে এবং ভবিষ্যতে তা আরও শক্তিশালী হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।