Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সংবাদ প্রচার নিয়ে দেশটির বিভিন্ন গণমাধ্যমের সমালোচনা করেছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একাধিক পোস্টে তিনি বিশেষভাবে সিএনএনসহ অন্যান্য সংবাদমাধ্যমকে অভিযুক্ত করেন যে তারা যুক্তরাষ্ট্রের পাইলটদের প্রাপ্য কৃতিত্ব দিতে ব্যর্থ হয়েছে। ট্রাম্প দাবি করেন, “অপারেশন মিডনাইট হ্যামার” ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করেছে।

তিনি অভিযোগ করেন, ভুয়া সংবাদমাধ্যমগুলো যুক্তরাষ্ট্রের সাফল্যকে খাটো করে দেখাচ্ছে এবং বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধে “বড় ব্যবধানে জিতছে”, কিন্তু নিউইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল ও ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বিপরীত চিত্র তুলে ধরা হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, এসব সংবাদমাধ্যম ইরানের জয়ের পক্ষে কাজ করছে এবং শত্রুপক্ষকে বিভ্রান্ত করছে।

আলজাজিরা সূত্রে প্রকাশিত এই বক্তব্যগুলো ট্রাম্প প্রশাসন ও মার্কিন গণমাধ্যমের মধ্যে চলমান উত্তেজনাকে আরও স্পষ্ট করে তুলেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।