Web Analytics

নতুন কোচ আলভারো আরবেলোয়ার অধীনে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। ফরাসি ক্লাব মোনাকোকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা। সাবেক ক্লাবের বিপক্ষে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে, অন্য গোলগুলো করেন ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, একটি আত্মঘাতি গোল। এই জয়ে ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে শেষ ষোলো নিশ্চিতের আরও কাছে গেছে রিয়াল।

প্রিমিয়ার লিগের জায়ান্ট আর্সেনালও টানা সপ্তম জয় তুলে নিয়েছে, ইন্টার মিলানকে ৩-১ গোলে হারিয়ে শতভাগ জয়ের ধারা বজায় রেখেছে। গ্যাব্রিয়েল জেসুস করেছেন জোড়া গোল, বদলি ভিক্টর গিওকেরেস করেছেন একটি। অন্যদিকে ম্যানচেস্টার সিটি নরওয়ের ক্লাব বোদোর কাছে ৩-১ গোলে হেরে বিপাকে পড়েছে। কোচ পেপ গার্দিওলা স্বীকার করেছেন, ছোট ছোট বিষয়গুলো তাদের বিপক্ষে গেছে।

বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিও কঠিন রাতে পড়েছে। ইউরোপীয় প্রতিযোগিতায় ৩০০তম ম্যাচে তারা ২-১ গোলে হেরেছে স্পোর্টিং সিপির কাছে। কলম্বিয়ান ফরোয়ার্ড লুইজ সুয়ারেজ করেছেন জোড়া গোল, পিএসজির হয়ে একমাত্র গোলটি করেন খাভিচা কাভারাস্কেলিয়া।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।