Web Analytics

জাতীয় পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পাননি। সোমবার, ২০ এপ্রিল, নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঘোষিত তালিকায় কনকচাঁপার নাম ছিল না।

মনোনয়ন না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান কনকচাঁপা। তিনি আল্লাহর ফায়সালায় সন্তুষ্টি প্রকাশ করে বলেন, আগের নির্বাচনের মতো এবারও মনোনয়ন না পেলেও তিনি দেশের জন্য কাজ চালিয়ে যাবেন। তিনি উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ আগের নির্বাচনগুলোতেও তিনি বিএনপির মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু পাননি।

কনকচাঁপা বর্তমানে জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন (জাসাস)-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ছিলেন, যেখানে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ নাসিম বিপুল ভোটে জয়ী হন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।