Web Analytics

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মাইদুল ইসলাম বাপ্পির বিরুদ্ধে তার স্ত্রী উম্মে জেবিন শারীরিক ও মানসিক নির্যাতন, অর্থ আত্মসাৎ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন। তিনি ১৫ জুন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে পৃথকভাবে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে বলা হয়েছে, ২৬ মার্চ তাদের বিয়ের পর থেকেই বাপ্পি নিয়মিত মাদকাসক্ত অবস্থায় তাকে মারধর করেন এবং তার উপার্জিত অর্থ ও ব্যক্তিগত সামগ্রী জোরপূর্বক নিয়ে নেশার পেছনে ব্যয় করেন। এছাড়া যৌতুকের জন্য চাপ ও হত্যার হুমকির কথাও উল্লেখ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে মাইদুল ইসলাম বাপ্পি দাবি করেছেন, অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. ফেরদৌস রহমান জানান, অভিযোগটি আনুষ্ঠানিকভাবে জমা পড়লে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, অভিযোগটি তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং সত্যতা প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।