Web Analytics

ঈদুল আজহার ছুটি শেষে শনিবার সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর অংশে রাজধানীমুখী যানবাহনের চাপ বেড়েছে। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে দূরপাল্লার বাস ঢাকার দিকে ছুটছে, পাশাপাশি লোকাল বাসগুলোতেও ছিল উপচে পড়া ভিড়। ভাঙ্গা, সূর্যনগর, পাচ্চর ও নাওডোবা স্টপেজে সকাল থেকেই যাত্রীদের দীর্ঘ অপেক্ষা করতে দেখা গেছে।

বিভিন্ন গ্রামাঞ্চল থেকে ইজিবাইক, ভ্যান, মাহিন্দ্রা, সিএনজি অটোরিকশা ও অন্যান্য থ্রি-হুইলারযোগে যাত্রীরা মহাসড়কের যাত্রীছাউনিগুলোতে ভিড় করছেন। অধিকাংশ বাস পূর্ণ থাকায় অনেকেই সিট পাচ্ছেন না। বাসের পাশাপাশি মাইক্রোবাস, প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংখ্যাও বেড়েছে। ঢাকামুখী লেনে চাপ বেশি থাকলেও দক্ষিণমুখী লেনেও স্বাভাবিকের তুলনায় যানবাহন চলাচল বেড়েছে।

শিবচর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, সকাল থেকেই যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে এবং আগামী দুই থেকে তিন দিন তা আরও বাড়তে পারে। অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ, যান চলাচল স্বাভাবিক রাখা ও দুর্ঘটনা এড়াতে হাইওয়ে পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে এবং অতিরিক্ত টহল টিমও কাজ করছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।