Web Analytics

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শিশির মনির বলেছেন, বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করা বিচার বিভাগের ওপর এক বড় আঘাত এবং জনগণের আস্থা ধ্বংসের সমান। রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ন্যায়বিচার ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় পুনর্বহাল করা জরুরি।

তিনি জানান, ২০২৫ সালের ২ সেপ্টেম্বর হাইকোর্টের রায়ে ৯০ দিনের মধ্যে পৃথক সচিবালয় গঠনের নির্দেশ দেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে সরকার ৩০ নভেম্বর ২০২৫ একটি অধ্যাদেশ জারি করে এবং ১১ ডিসেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সচিবালয় উদ্বোধন করা হয়। কিন্তু ২০২৬ সালের ১০ এপ্রিল সরকার সেই অধ্যাদেশ বাতিল করে, যা বিচার বিভাগের স্বাধীনতার পথে বাধা সৃষ্টি করেছে।

শিশির মনির বলেন, বিচারকদের বদলি, পদোন্নতি, ছুটি ও শৃঙ্খলা সংক্রান্ত ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে থাকা উচিত, আইন মন্ত্রণালয়ের নয়। অন্যথায় অধঃস্তন আদালতের বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে পারবেন না এবং বিচার ব্যবস্থায় রাজনৈতিক প্রভাব পড়বে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।