Web Analytics

নির্বাচন কমিশন চলতি মাসের মধ্যেই বহুল প্রতীক্ষিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে। রোববার আগারগাঁওয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এ তথ্য জানান। তিনি বলেন, দেশের সব ইউনিয়নে একসঙ্গে নয়, ধাপে ধাপে ভোটগ্রহণ করা হবে।

আনোয়ারুল ইসলাম সরকার জানান, দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচনের যে আবহ তৈরি হয়েছে, তার অংশ হিসেবে চলতি মাসের শেষেই তফসিল ঘোষণা করা সম্ভব হতে পারে। অর্থনৈতিক ও প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সব ইউনিয়নে একই সঙ্গে নির্বাচন আয়োজন কঠিন বলে তিনি উল্লেখ করেন। সরকারের ব্যয় সংকোচন নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই পর্যায়ক্রমে সব ইউপিতে ভোট নেওয়া হবে।

কমিশনার বলেন, আগামী নভেম্বর ও ডিসেম্বর শিক্ষার্থীদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সময়। সাধারণত শিক্ষাপ্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় এবং শিক্ষকরা প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। তাই পড়াশোনা ও পরীক্ষার পরিবেশ অক্ষুণ্ন রাখতে পরীক্ষার সময়ের আগে বা পরে ভোটের তারিখ নির্ধারণ করা হবে। এমপিওভুক্ত শিক্ষকদের রাজনীতিতে অংশগ্রহণ নিয়ে কমিশন সরাসরি নেতিবাচক পর্যবেক্ষণ দিয়েছে বলেও তিনি জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।