Web Analytics

২০২৫–২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই–মে) বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন নেমে এসেছে ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, এ সময়ে বরাদ্দের মাত্র ৪৮ দশমিক ২৩ শতাংশ ব্যয় হয়েছে। ১ হাজার ৩৫৯টি প্রকল্পের জন্য সংশোধিত এডিপির আকার ছিল ২ লাখ ৮ হাজার ৯৩৫ কোটি ৫৩ লাখ টাকা, যার মধ্যে ব্যয় হয়েছে প্রায় ১ লাখ ৭৬৩ কোটি টাকার কিছু বেশি।

প্রতিবেদন অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় ব্যয় কমেছে প্রায় ১০ হাজার ২৪২ কোটি টাকা। গত দেড় দশকে জুলাই–মে সময়ে গড় বাস্তবায়ন হার ছিল ৬৫ থেকে ৭০ শতাংশ, যা এবার নেমে এসেছে ৫০ শতাংশের নিচে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগে বাস্তবায়ন হার সর্বনিম্ন ১২ দশমিক ২৩ শতাংশ, আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের অগ্রগতির কারণে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সর্বোচ্চ ৮৩ দশমিক ৩৩ শতাংশ ব্যয় করেছে।

অর্থনীতিবিদ ও কর্মকর্তারা মনে করেন, ক্রয়প্রক্রিয়ায় বিলম্ব, প্রশাসনিক দুর্বলতা এবং দক্ষ জনবলের ঘাটতি এই পরিস্থিতির মূল কারণ। তারা সতর্ক করেছেন, এডিপি বাস্তবায়নের এই ধীরগতি অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।