Web Analytics

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির মধ্যে ১২ থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের সম্মতি ইতোমধ্যে পাওয়া গেছে এবং দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে। এই সিদ্ধান্তটি দীর্ঘ আলোচনার পর গৃহীত হয় এবং গত ৩ মে পিরোজপুরের জেলা প্রশাসক ডিসি সম্মেলনে প্রস্তাবটি উত্থাপন করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মূল্যস্ফীতির চাপে নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীরা আর্থিক সংকটে পড়ছেন। তাদের জীবনযাত্রার ব্যয় কমানো, মানসিক চাপ হ্রাস এবং কর্মদক্ষতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ নির্দেশ দিয়েছে, প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বাস্তবায়নের অগ্রগতি জানাতে হবে এবং তিন মাস পর একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে। জনপ্রশাসন বিশেষজ্ঞরা উদ্যোগটিকে সময়োপযোগী বলে স্বাগত জানালেও অনিয়ম রোধে সতর্কতার আহ্বান জানিয়েছেন।

বর্তমানে সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, আনসার, কারা, ফায়ার সার্ভিস, এনএসআই, এসএসএফ, দুদক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা রেশন সুবিধা পাচ্ছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।