Web Analytics

র‌্যাব জানিয়েছে, কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন দুর্ঘটনা ঘটে দায়িত্বে থাকা দুই গেটম্যানের অবহেলার কারণে। র‌্যাব-১১ এর উপ-অধিনায়ক লে. কমান্ডার মো. নাঈম উল হক ঢাকার কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে বলেন, দুর্ঘটনার সময় ওই রেলক্রসিংয়ে কোনো গেটম্যান উপস্থিত ছিলেন না এবং দুর্ঘটনার পর তারা পালিয়ে যান। এ ঘটনায় অভিযুক্ত গেটম্যান মো. হেলাল (৪১) কে মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং থানার শংকুচাইল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গত ২২ মার্চ রাত ৩টা ১০ মিনিটে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে যশোর থেকে লক্ষ্মীপুরগামী ‘মামুন স্পেশাল’ নামের একটি যাত্রীবাহী বাস ট্রেনের সঙ্গে সংঘর্ষে পড়ে। এতে ১২ জন নিহত ও ২৫ জন আহত হন। নিহত যাত্রী সোহেল রানার খালা বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় মামলা করেন, যেখানে দুই গেটম্যানকে আসামি করা হয়।

র‌্যাবের মতে, গেটম্যানদের অনুপস্থিতিই দুর্ঘটনার মূল কারণ এবং তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।