Web Analytics

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার দিবাগত রাতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণ করে নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান। এরপর রাত ১২টা ৭ মিনিটে প্রধানমন্ত্রী স্বপরিবারে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় অমর একুশের ঐতিহাসিক গান বাজতে থাকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিপরিষদের সদস্যরা রাত ১২টা ১৬ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেন। বিএনপি, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকেও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, কূটনীতিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। শেষে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের শহীদ ও গাজীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।