Web Analytics

প্রতিবেদন অনুযায়ী, প্রথম যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ৮ এপ্রিল থেকে ৩০ আগস্ট পর্যন্ত ইরানে অন্তত ১৫টি পৃথক তারিখ বা সময়পর্বে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার লক্ষ্য ছিল রাডার স্থাপনা, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও উৎপাদনসংশ্লিষ্ট স্থাপনা। সর্বশেষ ৩০ আগস্ট ইরানের লারাক দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী স্থাপনা বা লঞ্চার লক্ষ্য করে হামলা চালানো হয়।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলেছে, ইরানের সম্ভাব্য হুমকি বা হামলার জবাব হিসেবে এসব সামরিক অভিযান চালানো হয়েছে। ১৭ জুন দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কাঠামো নিয়ে সমঝোতা হলেও পরবর্তী সময়ে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় তা কার্যত ভেঙে পড়ে। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই সমঝোতা বাতিল বলে ঘোষণা করেন।

জুলাইয়ে উত্তেজনা বাড়ে এবং ১১ থেকে ২৩ জুলাই পর্যন্ত কয়েক দফা মার্কিন সামরিক অভিযান চলে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জবাবে ইরান জর্ডান, বাহরাইন, কুয়েত ও কাতারে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। একই সময়ে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলও ব্যাহত হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।