Web Analytics

সাভারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্যসচিব সালামত উল্লাহ রনি। গতকাল সাভার পৌর এলাকার তারাপুর মাঠে অনুষ্ঠিত ওই সমাবেশে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়, এতে চার নেতাকর্মী আহত হন এবং দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সঙ্গে ছিলেন সংসদ সদস্য আখতার হোসেন ও কেন্দ্রীয় নেতা সারজিস আলম।

ঘটনার পর ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটির অন্য সদস্যরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) আসাদুজ্জামান ও ওসি তদন্ত নুর মোহাম্মদ। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ওসি তদন্ত নুর মোহাম্মদ জানান, তদন্ত কার্যক্রম শুরু হয়েছে, তবে অগ্রগতির বিষয়ে আপাতত কিছু বলা যাচ্ছে না।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।