Web Analytics

জাতীয় সংসদে নতুন সাউন্ড সিস্টেম স্থাপনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটি জানিয়েছে, সংসদ অধিবেশন কক্ষে এমন সাউন্ড সিস্টেম স্থাপন করতে হবে যা এক সেকেন্ড বা তার কম সময়ে শব্দ শোষণ করতে সক্ষম এবং প্রতিধ্বনিবিহীন হবে। দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

চিফ হুইপ মো. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে সাউন্ড সিস্টেম ছাড়াও ইন্টারনেটের ধীরগতি, মানিক মিয়া এভিনিউ ও নাখালপাড়ার সংসদ সদস্য ভবনের সংস্কার অগ্রগতি, সুপেয় পানির সংকট, সংসদ সদস্যদের জরুরি চিকিৎসা সেবা এবং এমপি হোস্টেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়।

সংসদ সচিবালয় জানিয়েছে, এসব সুপারিশ সংসদ কার্যক্রমের মানোন্নয়ন ও সদস্যদের কর্মপরিবেশ উন্নত করার লক্ষ্যে করা হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।