Web Analytics

বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল শিবিরে চলছে তীব্র উন্মাদনা, তবে দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়রের চোট নিয়ে তৈরি হয়েছে বড় সংশয়। এখনো পুরোপুরি সেরে না ওঠায় প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। ফলে বিশ্বকাপের প্রথম ম্যাচে নেইমারকে দেখা যাবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে। তবুও সমর্থকদের বিশ্বাস, ২৪ বছর পর ব্রাজিলকে ষষ্ঠ শিরোপা জেতাতে পারবেন ৩৪ বছর বয়সী এই তারকা।

‘রেডবুল আলটিমেট সকার চ্যালেঞ্জ’-এ অংশ নিয়ে এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ফুটবলের ইতিহাসে নিজের নাম ইতোমধ্যে খোদাই করে ফেলেছেন তিনি। সান্তোস, বার্সেলোনা, পিএসজি ও আল হিলালের হয়ে খেলার সময় সবসময় নিজের সেরাটা দিয়েছেন বলে জানান তিনি। বিশেষ করে ব্রাজিল জাতীয় দলের জন্য শতভাগ উজাড় করে খেলার কথাও উল্লেখ করেন।

ক্লাব ফুটবলে নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে নেইমার জানান, সান্তোসের সঙ্গে তার এখনো এক বছরের চুক্তি বাকি আছে এবং সেটি পূর্ণ করার ইচ্ছা রয়েছে। ডিসেম্বর বা জানুয়ারিতে নিজের শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তিনি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।