Web Analytics

রাজধানীর মিরপুরের পল্লবী থানার ১১ নম্বর সেকশনের পোস্ট অফিসসংলগ্ন সড়কে পার্কিং করে রাখা বসুমতী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। সোমবার রাত ৯টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটির আসন, কাচ ও বডির বিভিন্ন অংশ পুড়ে গেছে, তবে কেউ হতাহত হননি।

পল্লবী থানার ওসি মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে। এর আগে ফার্মগেটেও একটি বাসে আগুন দেওয়া হয়েছিল।

ওসি বলেন, দুই দিন আগে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে পুলিশের বৈঠক হয়েছে। বৈঠকে বাসের নিরাপত্তা জোরদার এবং সড়কে বাস পার্কিং না করার বিষয়ে সতর্ক করা হয়। এ ধরনের ঘটনা এড়াতে বাস মালিকদেরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।