চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের দুটি বৃহত্তম ইস্পাত কারখানা খুজেস্তান ও মোবারাকেহতে হামলা চালিয়েছে। ইরানের আধা সরকারি ফার্স নিউজ এজেন্সি শুক্রবার এ তথ্য জানায়। জরুরি ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে। প্রাদেশিক গভর্নর মেহদি জামালিনেজাদের বরাত দিয়ে আইআরআইবি নিউজ জানায়, ইস্পাহানে হামলায় একজন নিহত ও ১৫ জন আহত হয়েছে।
ইসরাইল একই দিনে ইরানের একটি বিদ্যুৎ কেন্দ্র ও বেসামরিক পারমাণবিক স্থাপনাসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলা চালায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের নির্ধারিত কূটনৈতিক সময়সীমার পরিপন্থি এবং তেহরান ইসরাইলের অপরাধের জন্য “চড়া মূল্য” আদায় করবে। ২৮ ফেব্রুয়ারির যৌথ মার্কিন-ইসরাইলি হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আলি খামেনিসহ ১,৩৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়।
এর জবাবে ইরান ইসরাইল, জর্ডান, ইরাক ও উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, যাতে হতাহতের পাশাপাশি অবকাঠামোগত ক্ষতিও হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।