Web Analytics

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্প্রসারণবাদী বিভ্রান্তিকে আরও উসকে দিচ্ছেন। ইরাকে মার্কিন সেনাবাহিনীর একটি জ্বালানিবাহী বিমান বিধ্বস্ত হওয়ার পর সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তিনি বলেন, কেন তাদের সন্তানদের এই কাজে বলি দেওয়া হচ্ছে, তা জানার অধিকার আছে মার্কিন সেনাদের পরিবারের।

তিনি তার পোস্টে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের কথাও উল্লেখ করেন, যিনি ট্রাম্পের সাবেক সহযোগী এবং ইসরাইলি গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পর্কিত ছিলেন বলে উল্লেখ করা হয়। গালিবাফের এই মন্তব্য মার্কিন সামরিক বিমানের দুর্ঘটনার পর আসে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, “অপারেশন এপিক ফিউরি” চলাকালীন বন্ধুত্বপূর্ণ আকাশসীমায় একটি কেসি-১৩৫ রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত হয়। দুটি বিমান যুক্ত ছিল, একটি পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয় এবং অন্যটি নিরাপদে অবতরণ করে। উদ্ধার তৎপরতা চলছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।