Web Analytics

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ শিক্ষার্থীদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ বাড়াতে দেশের প্রতিটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ইন্ডাস্ট্রি অ্যাডভাইজরি বোর্ড এবং ইন্ডাস্ট্রি লিয়াজোঁ অফিস গঠনের আহ্বান জানিয়েছেন। সোমবার, ২৩ নভেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসএমই ফাউন্ডেশনের এক সেমিনারে তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে সব শিক্ষার্থীর জন্য ইন্টার্নশিপ বাধ্যতামূলক করা উচিত। বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন ও গবেষণাকে দেশীয় শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যুক্ত করারও পরামর্শ দেন তিনি।

মামুন আহমেদ বলেন, দীর্ঘদিন চাকরি খোঁজার পর পড়ালেখা ও চাকরি সন্ধান—দুটিই ছেড়ে দিয়েছেন দেশে এমন তরুণের হার প্রায় ২৩ শতাংশ, যা উদ্বেগজনক। বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের সঙ্গে শ্রমবাজারের চাহিদা ও আধুনিক দক্ষতার সমন্বয়ের ঘাটতিকে তিনি এই সংকটের অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন। প্রস্তাবিত বোর্ডে শিল্পখাতের প্রতিনিধি ও প্রথিতযশা উদ্যোক্তারা থাকবেন; তারা পাঠ্যক্রম আধুনিকীকরণ, গবেষণার অগ্রাধিকার নির্ধারণ এবং শিক্ষার্থীদের অভিজ্ঞতা কাজে লাগাতে দিকনির্দেশনা দেবেন।

ইন্টার্নশিপের সুযোগ বাড়াতে ‘নেক্সাস’ নামে একটি সমন্বিত অনলাইন প্ল্যাটফর্ম চালুর সিদ্ধান্তের কথা জানান ইউজিসি চেয়ারম্যান। এর মাধ্যমে ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও দেশের যেকোনো প্রান্তের শিল্পপ্রতিষ্ঠানে সুযোগ খুঁজতে পারবেন। তিনি প্রথম বর্ষ থেকেই সফট স্কিল ও ডিজিটাল সাক্ষরতার মডিউলভিত্তিক প্রশিক্ষণের তাগিদ দেন। শিল্পপ্রতিষ্ঠানের যৌথ অংশগ্রহণ ও বাস্তব সমস্যা সমাধানের উদ্যোগকে ভবিষ্যতে ইউজিসির গবেষণা অনুদানে অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।