Web Analytics

উচ্চ আদালতের জামিন আদেশ দ্রুততম সময়ে পাঠানোর নীতিমালা নির্ধারণে সাত দিনের মধ্যে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ২৭ জুলাই প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি সাইয়েদ মোহাম্মদ তাজরুল হোসাইনের দ্বৈত বেঞ্চ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এ নির্দেশ দেয়। নির্দেশনাটি হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ—উভয় বিভাগের জামিন আদেশ দ্রুত প্রেরণের বিষয়ে প্রযোজ্য।

শুনানিতে ভারতের সুপ্রিম কোর্টের কয়েকটি নজির উপস্থাপন করা হয়। সেখানে বলা হয়, ভারতে উচ্চ আদালতের জামিন আদেশের পর তা দ্রুততম সময়ে অনলাইনে পাঠানোর একটি পদ্ধতি চালু রয়েছে। রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, অ্যাডভোকেট মোহাম্মদ সাদ্দাম হোসেন এবং অ্যাডভোকেট যায়েদ বিন আমজাদ।

শুনানি শেষে আদালত রুল নিশি জারি করে এবং অন্তর্বর্তীকালীন আদেশ দেয়। ওই আদেশে রেজিস্ট্রার জেনারেলকে সাত দিনের মধ্যে কমিটি গঠনের কথা বলা হয়েছে। কমিটিকে ২০ আগস্টের মধ্যে উচ্চ আদালতের আদেশ দ্রুততম সময়ে প্রেরণের নীতিমালা নির্ধারণে করণীয় বিষয়ে একটি প্রতিবেদন মহামান্য হাইকোর্ট বিভাগে দাখিল করতে হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।