সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ। রোববার বিকেলে তার স্মরণে সংসদে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার পর এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়। পরে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনের বাকি কার্যসূচি স্থগিত করা হয়।
আলোচনায় স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জমির উদ্দিন সরকার ছিলেন আত্মনির্ভরশীল ও জনপ্রিয় নেতা, যিনি গণতান্ত্রিক আদর্শে অবিচল ছিলেন। বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান তার আইনজীবী ও রাজনীতিক জীবনের অবদান স্মরণ করেন। বিএনপির খন্দকার মোশাররফ হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, মাহবুব উদ্দিন খোকন, জামায়াতের নাজিবুর রহমান ও এনসিপির আখতার হোসেনও তার সততা ও নিবেদনকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, জাতি এক মহান রাজনীতিক ও আইনজ্ঞকে হারিয়েছে। তিনি সংসদ পরিচালনায় দক্ষ ছিলেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।