Web Analytics

আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন জমা দেওয়ার শেষ সময় আগামী ৩১ অক্টোবর নির্ধারণ করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটারদের জন্য এই সুযোগ দেওয়া হয়েছে বলে শনিবার, ১৭ অক্টোবর ইসির কর্মকর্তারা জানিয়েছেন।

এ-সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য কমিশন ইতোমধ্যে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে। নির্দেশনায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ, ইস্যু এবং দাখিল করা আবেদন নিষ্পত্তির বিস্তারিত সময়সূচি নির্ধারণের কথা বলা হয়েছে।

সময়সূচি অনুযায়ী, দাখিল করা আবেদন ইস্যুর শেষ তারিখ ৩ নভেম্বর। ভোটার স্থানান্তরের আবেদন নিষ্পত্তির শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ নভেম্বর। নির্ধারিত সময়সূচি মেনে আবেদনগুলো নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।