Web Analytics

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষায় গুণগত ও কাঠামোগত রূপান্তর নিশ্চিত করতে ১৫ বছর মেয়াদি সমন্বিত জাতীয় কৌশলগত রূপরেখা প্রণয়নের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক সেন্টার ফর ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টে অনুষ্ঠিত স্টেকহোল্ডার কনসালটেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। কর্মশালাটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও বিশ্বব্যাংক যৌথভাবে আয়োজন করে।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষার সংস্কার দীর্ঘমেয়াদি পরিকল্পনা, গবেষণা, তথ্য-প্রমাণ ও বাস্তব অভিজ্ঞতানির্ভর হওয়া প্রয়োজন। ১৫ বছর মেয়াদি কাঠামোর পাশাপাশি তিন, পাঁচ, সাত ও দশ বছরের সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণের কথা বলেন তিনি, যাতে শিক্ষার্থীদের শিখন-অগ্রগতি ও উদ্যোগের কার্যকারিতা মূল্যায়ন করা যায়। তাঁর মতে, উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি শিশুর প্রকৃত শিখন, আনন্দময় শিক্ষা এবং নৈতিক ও মানবিক বিকাশ নিশ্চিত করতে হবে।

সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মান ও সুযোগের ব্যবধান কমাতে সমন্বিত মানদণ্ডের প্রয়োজনীয়তার কথাও বলেন প্রতিমন্ত্রী। তিনি পুষ্টি, অবকাঠামো, শ্রেণিকক্ষ পরিবেশ, স্যানিটেশন এবং প্রযুক্তিনির্ভর তথ্য ব্যবস্থাপনার ওপর জোর দেন। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-পঞ্চম পর্যায়ের নতুন নাম হচ্ছে ‘সবার আগে প্রাথমিক শিক্ষা: জাতীয় রূপান্তর কর্মসূচি-১’।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।