চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নওরিণ ফিলিং স্টেশনের মালিককে জ্বালানি তেল সংগ্রহ ও বিক্রির সঠিক হিসাব দিতে না পারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৩০ মার্চ রাতে সহকারী কমিশনার তানভীর রাব্বির নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ৯ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত পদ্মা ওয়েল কোম্পানি থেকে প্রায় ৭১ হাজার লিটার পেট্রোল, অকটেন ও ডিজেল উত্তোলন করলেও ফিলিং স্টেশন কর্তৃপক্ষ সঠিক তথ্য দিতে ব্যর্থ হয়। একই সময়ের বিক্রির রেজিস্টারও তারা দেখাতে পারেনি।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৫ ধারায় এই দণ্ড দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি জানান, মজুত তেল উপস্থিত গ্রাহকদের মধ্যে সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।