Web Analytics

হিরণ পয়েন্ট ও নলিয়ান পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে নৌপথে বাগেরহাটের বানৌজা মোংলার জেটিতে পৌঁছান। নৌঘাঁটিতে তিনি নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস আবু বকর পরিদর্শন করেন। মধ্যাহ্ন বিরতিতে নৌঘাঁটিতে অবস্থানের পর তাঁর মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কথা রয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তারেক রহমানের প্রথম খুলনা সফর। তাঁকে বহনকারী বিমানবাহিনীর একটি হেলিকপ্টার সকাল সাড়ে ১০টার দিকে দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠের অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করে। পরে তিনি বেলা পৌনে ১১টার দিকে নলিয়ান লঞ্চঘাট থেকে নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা করেন।

নলিয়ানে পৌঁছানোর আগে প্রধানমন্ত্রী হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্ট ও সুন্দরবন পর্যবেক্ষণ করেন। সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলের মানুষ নতুন অর্থনৈতিক অঞ্চল ও এলএনজি টার্মিনালের মেগা প্রকল্প নিয়ে আশাবাদী। স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা আশা করছেন, এ সফরের মাধ্যমে মোংলা বন্দরের সক্ষমতা বাড়বে এবং অসম্পূর্ণ জেটি নির্মাণ, ড্রেজিংসহ থমকে থাকা প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।