Web Analytics

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ সাহাবুদ্দিন। শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ বিকেল ৪টা ৫১ মিনিটে তিনি স্বাক্ষরিত পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিনের কাছে জমা দেন। পদত্যাগপত্র গ্রহণের পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। জাতীয় সংসদ ভবনে সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন এ তথ্য জানান।

স্পিকারের ভাষ্য অনুযায়ী, সাহাবুদ্দিন গুরুতর হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে এবং সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি শনাক্ত হয়েছে। এ রোগে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। শারীরিক ও মানসিক অসমর্থতা এবং দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজনের কারণে গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন সম্ভব নয় বলে তিনি পদত্যাগপত্রে উল্লেখ করেছেন।

হাফিজ উদ্দিন বলেন, স্পিকার হিসেবে শপথ নেওয়ার সময়ই প্রয়োজন হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের শপথ তিনি নিয়েছিলেন। তিনি জানান, পদত্যাগপত্রটি জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রমের নির্দেশ দেওয়া হয়েছে। পদত্যাগ নিয়ে আলোচনার মধ্যে স্পিকার বলেন, শারীরিক অসমর্থতার কারণেই সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন এবং তিনি বর্তমান নির্বাচিত সরকারের প্রতি সমর্থন ও শ্রদ্ধা প্রকাশ করেছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।