Web Analytics

আমার দেশ-এর এক প্রতিবেদনে ২০২৪ সালের ৫ আগস্ট সেনাভবন ও বঙ্গভবনে রাজনৈতিক নেতা, সেনাপ্রধান এবং রাষ্ট্রপতির বৈঠকের বিবরণ তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের খবরের পর সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাজনৈতিক দলগুলোর নেতাদের নিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা করেন। বিকেলে নেতাদের একটি দল সেনাপ্রধান ও তিন বাহিনীর প্রধানদের বহরসহ বঙ্গভবনে যায়।

প্রতিবেদন অনুযায়ী, সেনাপ্রধান আগে মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবরকে বলেন, সেনাবাহিনী রক্তপাতের অংশীদার হবে না এবং তিনি ক্ষমতা চান না। বঙ্গভবনের বৈঠকে সেনাপ্রধান বলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়েছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাইফুল হকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র পাওয়ার কথা জানান বলে প্রতিবেদনে দাবি করা হয়।

বৈঠকে খালেদা জিয়ার মুক্তি, সংসদ ভেঙে দেওয়া, আটক ও গুম হওয়া ব্যক্তিদের মুক্তি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বঙ্গভবনের লিখিত সিদ্ধান্তে দ্রুত অন্তর্বর্তী সরকার গঠন, সহিংসতা ও লুটতরাজ ঠেকাতে সেনাবাহিনীর কঠোর পদক্ষেপ এবং খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তির কথা জানানো হয়। ৬ আগস্ট বঙ্গভবন সংসদ ভেঙে দেওয়া ও খালেদা জিয়ার মুক্তির তথ্য জানায়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।